মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার একমাত্র জীবিত ভাষা সৈনিক গোলাম কাউসার চানার বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। এর আগে রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ বাহিনী, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়ায় ভাষা সৈনিক গোলাম কাউসার চানার বাসভবনে উপস্থিত হয়ে তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন জেলা প্রশাসক। হাতে তুলে দেন ফুলেল শুভেচ্ছা । এসময় জেলা প্রশাসক তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সৌজন্য বিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট গোলাম রব্বানী,সুমাইয়া জাহান ঝুরকা জেলা প্রশাসকের সাথে ছিলেন।