মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা রোভারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক আশিকুর রহমান, জেলা রোভারের কমিশনার ও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সাবেক সম্পাদক ফররুক আহমেদ, সহকারী কমিশনার আবু তালেব, অ্যাডভোকেট আল মামুন অনল, ওয়াজেদুল হক জেদুসহ জেলা রোভারের সদস্যরা।
সভায় জেলা রোভারের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।