মেহেরপুর প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সদর উপজেলার ঝাউবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় ও কালী গাংনী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের বিষয়ে খোঁজখবর নেন আনারুল ইসলাম। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।