মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) আলী হায়দার চৌধুরী, বিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার সকালে তিনি মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, ডিআইও-১ ফিরোজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে অন্যত্র বদলি করা হলে তার স্থলাভিষিক্ত হিসেবে পুলিশ অধিদপ্তর, ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মান আরও জোরদারে কাজ করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।