মেহেরপুর নিউজঃ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি অর্জনে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে ২ জন এবং সাধারণ গ্রেডে ১৩ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটির বৃত্তি অর্জনের হার ১৭.২৪ শতাংশ।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—মোহাম্মদ ফারহান ফুয়াদ নাফিস ও মো. তামিম হোসেন।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—তাসফিয়া তানজিম তাইফা, জাকিয়া খাতুন, ওমর নাসিফ, আজমল ফুয়ার দোলা, রুহি আল আরাফাত, আরব হোসেন সাদ, সামিন ইয়াসার অর্পণ, আফায়েদ আহমেদ, জোবাইদা খানম, সাকিবুল হাসান শিমুল, ফরহাদ বিশ্বাস অনিক, এ বি এম এম রাফি ও বিজয় সরকার।
প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।