মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। শনিবার ভোরে এসব মালামাল উদ্ধার করা হয়।
৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ গাংনীর কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মন্ডলপাড়া মাঠ নামক স্থানে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,২৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩২০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,৯৫,০০০/- (তিন লক্ষ পঁচানব্বই হাজার) টাকা। গাংনী থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামাল জমা দেওয়া হয়েছে।