মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের ভ্যানচালক সাহাবুল ইসলাম সাহা নিখােঁজ হয়েছেন। ভ্যানচালক সাহাবুল কাথুলী গ্রামের মৃত কাদের আলীর ছেলে।
রবিবার সকালে ভাড়া মারার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাহাবুল। বাড়ি থেকে বেরানাের সময় তার পরনে ছিল সাদা গেঞ্জি ও নীল রঙয়ের লুঙ্গি। সকালে বের হয়ে রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসার কারণে তার পরিবারের লােকজন দু:চিন্তায় পড়েছে।
এ বিষয়ে থানায় একটি জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে,তার পরিবার সূত্রে জানা গেছে।