গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ধলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষকলীগ এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন কাথুলী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরাে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক,কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তহসিন আলী,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন,সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী,গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অশােক চন্দ্র বিশ্বাস,আওয়ামী লীগ নেতা মােজাম্মেল হক,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির তৌহিদুল ইসলাম,কৃষকলীগ নেতা খােকন রহমান,বাবলু হােসেন, একরামুল হক,সুজন আহমেদ,ছাত্রলীগ নেতা মজিবুল হক মানিক,জুবায়ের হােসেন জামির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইমরান হাবীব,কৃষকলীগ নেতা জামাত আলীসহ আওয়ামী লীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।