মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গাংনী উপজেলা শহরে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুব আলম, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকসহ হাজার হাজার মানুষ।
মঙ্গলবার বিকেলে মিছিল অনুষ্ঠিত হয়। পরে গাংনী বাজারের উত্তরপাড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতি করেন বিএনপি নেতা ও গাংনী মহিলা ডিগ্রী কলেজের সাবেক উপাধাক্ষ নাসির উদ্দীন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুব আলম, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মােল্লা।
এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেনসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের৷ নেতৃবৃন্দ।