মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল ইসলাম ও সানজিদা ফেরদৌস।
প্রতিযোগিতায় শিশু-কিশোররা বিভিন্ন বিষয়ে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।