মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো: রাহিদুজ্জামানের উদ্যোগে নতুন মসজিদ পেল উত্তর শালিকাবাসি। মো: রাহিদুজ্জামানের সহযোগিতায় ওয়েলকিং সোসাইটির অর্থায়নে উত্তর শালিকা জামাতুল মুসলিমীন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে জামাতুল মুসলিমীন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয় । কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: রাহিদুজ্জামান,মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান উপস্থিত থেকে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আকরাম হোসেন, কবীর বিশ্বাস প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।