মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের যাদবপুর সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় কোডেইনযুক্ত ১১ বোতল স্কাফ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার বিকেলে যাদবপুর সড়কের পূর্ব পাশে রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় কোডেইনযুক্ত ১১ বোতল স্কাফ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কাফগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, একটি শপিং ব্যাগে করে মোটরসাইকেলযোগে মাদকগুলো নিয়ে যাচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। পরে ব্যাগটি ছিঁড়ে মাদকগুলো রাস্তায় পড়ে যেতে পারে বলে ধারণা করছেন তারা।
তবে স্কাফগুলো কারা সেখানে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার করা স্কাফের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।