মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বুড়পোতায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুড়পোতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু জাফর সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. তাজউদ্দীন খান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুল এবং মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহেল রানা।
কর্মী সম্মেলনে বুড়পোতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।