মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ক’জন এর উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে গাংনী-হাটবােয়ালিয়া সড়কের দু’পাশে তাল বীজ রােপন করা হয়।
বজ্রপাত থেকে মানুষসহ সকল জীবকে রক্ষার্থে এবং সড়কের দু’পাশে সৌন্দর্য বৃদ্ধিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়ােজনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার প্রশিক্ষণ (হিট ফাউন্ডেশন) এর গাংনী উপজেলা শাখার সভাপতি আব্দুর রব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বকুল।
এসময় উপস্থিত ছিলেন হিট ফাউন্ডেশনের গাংনী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মজিবার রহমান,শিক্ষক নেতা আজমাইন হক,গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক সাখাওয়াত হোসেন, আব্দুল হাদী প্রমুখ।