গাংনী প্রতিনিধি :
দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামন্দী ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।