মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার চরগােয়াল গ্রাম থেকে লাল কস্টেপ দিয়ে মােড়ানাে ১টি বােমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত ১টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। বুধবার সকাল ১০টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল সেগুলাে উদ্ধার করে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কােন এক সময় চরগােয়াল গ্রামের মৃত মােজাম্মেল হকের ছেলে সাদেক হোসেনের বড়া-চায়ের দােকানের সামনে লাল কস্টেপ দিয়ে মােড়ানাে একটি বােমা সদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। পরের দিন বুধবার সকালে ওই চায়ের দােকানের সামনে দিয়ে যেতেই পথচারি বস্তুগুলাে দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটিদল সেগুলাে উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত চিরকুটে সােহাগ নামের এক ব্যক্তিকে চাঁদার দাবিতে হুমকি দিয়ে লেখা রয়েছে।
গাংনী থানার ওসি মােহাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান, বােমা আকৃতির বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুটি বােমা কি না সেটি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা সম্ভব হবে। তবে এগুলাে কে বা কারা রেখে গেছে তা সনাক্তের চেষ্টা চলছে।