মেহেরপুর নিউজ:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষে মেহেরপুরের গাংনীতে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাংনী মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ, রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর আহসান রুমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা।