গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলীম ওরফে আলিহীম হত্যা মামলার আসামী বাবা ও তার গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-মহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলাম ওরফে ছাতু ও তার ছেলে সেন্টু মিয়া।
গাংনী থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রাম থেকে আসামী বাবা-ছেলেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়,গত ২৮ এপ্রিল, সকালে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রকাশ্যে-দিবালােকে মহাম্মদপুর গ্রামের বাসিন্দা ভ্যান চালক আব্দুল আলীম ওরফে আলীমকে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়। মামলার কয়েকদিন পর ১জন আসামী গ্রেফতার হয়। সর্বশেষ আবারাে ২জন আসামী গ্রেফতার হলাে। অন্যান্য আসামীরা পলাতক রয়েছেন।