মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামে পলক হােসেন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। যুবক পলক ছাতিয়ান গ্রামের বাঙ্গারপাড়ার তাজেম উদ্দীনের ছেলে।
বুধবার সকালের দিকে নিজ শয়ন কক্ষের আড়ার সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্যরা।
স্থানীয়রা জানান, পলক মঙ্গলবার দিবাগত রাতে খাবার খেয়ে শুইয়ে পড়েন। পরের দিন বুধবার সকালে তার কােন সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লােকজন ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখে আড়ার সাথে পলকের মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল তার মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, পলক বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিল। সে কারণেই হয়তাে আত্মহত্যা করেছে।