মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-জেলার গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই গ্রামের বাবুল হোসেনের ছেলে হাসান আলী (১৯)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রুয়েরকান্দি গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দু’জনকে আটক করে।
র্যাব-১২, (গাংনী) ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানায়,রুয়েরকান্দি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি স্মাট মোবাইলফােন ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং অনলাইন জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জুয়া লিঙ্ক এর মাধ্যমে সাধারণ জনগণকে জুয়ায় অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে আসছিল। এ ধরণের তথ্যের ভিক্তিতে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ দল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে। অভিযানে আনোয়ার হোসেন হাসান আলীকে আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে জুয়ার কাজে ব্যবহৃত ৩টি স্মার্ট মোবাইলফােন,৫ টি সিম কার্ড ও নগদ ১০২৮০/- টাকা জব্দ করা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে 1XBET নামক অনলাইন জুয়া পরিচালনা করে আসছে বলে স্বীকার করে।