মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ১২ বছর বয়সি শিশুকে বলাৎকারের অভিযোগে জুয়েল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়েল গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হাসেম আলীর ছেলে। বলাৎকারের শিকার শিশুটি একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার শিশুটি গাংনীর চৌগাছা গ্রামের একটি পুলে মাছ ধরা দেখতে যায়। সেখানে অভিযুক্ত জুয়েল ছিপ দিয়ে মাছ ধরছিল। ওই সময় শিশুটিকে দেখতে পায় সে । এসময় জুয়েল ওই শিশুটিকে পাশের আমবাগানে নিয়ে মাছ দেওয়ার আশ্বাসে বলাৎকার করে। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেয়। ভয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু না জানালেও পরদিন অসুস্থ হয়ে পড়ে। শেষে পরিবারের কাছে সব খুলে বলে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শিশুর বাবা থানায় মামলা করলে গাংনী থানা পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।