মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান-কামারখালী সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাস গতিরোধ করে ডাকাতির
ঘটনা ঘটেছে। কুষ্টিয়া হাসপাতাল থেকে রোগী দেখা শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত মধ্যেরাতে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগীদের দাবি, রোগী দেখা শেষে বাড়ি ফেরার পথে ছাতিয়ান-কামারখালী সড়কের ওপর গাছ ফেলে তাদের বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে ৭-৮ জনের ডাকাতদল । পরে ডাকাতদলের সদস্যরা মাইক্রোবাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও এক নারীর কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।