মেহেরপুর নিউজ :
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর চােখতােলা নামক স্থানে সড়ক দু-র্ঘ-ট-না-য় গরু ব্যবসায়ীসহ ১০ জন আ-হ-ত হয়েছেন। আহতদের বাড়ি মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে।
শুক্রবার দুপুরের দিকে গরুবাহী লাটাহাম্বা গাড়ি ও ট্রাকের মধ্যে মুখােমুখি সংঘর্ষে আহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,একটি লাটাহাম্বা গাড়ীযােগে গরু ব্যবসায়ীরা গাংনী শহরের দিক থেকে বামন্দী গরুর হাটের উদ্দেশ্য যাচ্ছিলেন। লাটাহাম্বা গাড়ীটি গাংনীর চােখতােলা নামক স্থানে পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লাটাহাম্বা গাড়ীকে ধাক্কা দেয়। সেই সাথে পাশে থাকা একটি অটােবাইককেও ধাক্কা দেয়। ওই ধাক্কায় লাটাহাম্বা ও অটােবাইকের ১০জন যাত্রী আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। তবে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি দেখে, তাদেরকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় ।