মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাম ফাউন্ডেশন।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মা স্টোরকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় লাম ফাউন্ডেশন। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।
টাইব্রেকারে লাম ফাউন্ডেশনের পক্ষে মুক্তার হোসেন, জাকারিয়া ও জামাত আলী গোল করেন। অন্যদিকে মা স্টোরের পক্ষে গোল করেন আরশাদ আলী ও ইসরাফিল হোসেন।
ফাইনাল খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাহান ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।