সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীর ডিসি (ইকােপার্ক) ভাটপাড়া নীল কুঠির আবাসন ও আশ্রয়ণে বসবাসকারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আবাসন এলাকায় আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তি,সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।