মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ৬ষ্ট ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ঝাঁঝা টাইগার ক্লাব ২য় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় রাউন্ডের ২য় খেলায় ঝাঁঝা টাইগার ক্লাব ৪-০ গোলে দলিয়ারপুর একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় ঝাঁঝা টাইগার ক্লাবের শাহরুল পেনাল্টি কিকের মাধ্যমে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে ৩০ মিনিটে নিশান এবং ৩৬ মিনিটের মাথায মিঠু গোল করে প্রথমার্ধে দলকে ৩-০ গোলে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের আকাশ কর্নার কিক থেকে সরাসরি গোল করে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন।
খেলায় ঝাঁঝা টাইগার ক্লাবের রহমান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলী রেজা বিচু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন সুমন তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন এবংআলমগীর হোসেন লাল্টু।