মেহেরপুর নিউজঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থপ্রতিম শীল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, কাজী নৌরীন ইসলাম, শাকের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।