মেহেরপুর নিউজঃ
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মেহেরপুরে জেলা মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা মৎস্য অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
সভায় বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, সদর উপজেলা খামার ব্যবস্থাপক মো. আলাউদ্দিন, মাজেদ আলীসহ সংশ্লিষ্টরা।
সভায় জেলার মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের টেকসই উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।