মেহেরপুর নিউজ:
জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান, আমিনুল ইসলাম প্রমুখ।
জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।