মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর রাধাকান্তপুর সহ বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করার লক্ষ্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নানের এ গনসংযোগ । গণসংযোগকালে আব্দুল মান্নান বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।