মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের হোটেল বাজার যাদবপুর মোড় থেকে শহীদ গফুর সড়কের পার্শ্বে চলমান ড্রেনের বেজ ঢালায় চলাকালীন পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন শহরের শহীদ গফুর সড়কের পার্শ্বে চলমান ড্রেনের বেজ ঢালায় চলাকালীন পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেন এবং তাদের কাজের মান যাতে সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান। পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন।