মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি সিজন-২ ফুটবল প্রতিযোগিতায় সদর উপজেলা পর্যায়ে সেমিফাইনালে উঠেছে চারটি ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো—বুড়িপোতা, শ্যামপুর, আমদহ ও পিরোজপুর।
শুক্রবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় বুড়িপোতা ইউনিয়ন টাইব্রেকারে ২-১ গোলে আমঝুপি ইউনিয়নকে পরাজিত করে। শ্যামপুর ইউনিয়ন টাইব্রেকারে ৩-২ গোলে বারাদী ইউনিয়নকে এবং আমদহ ইউনিয়ন ১-০ গোলে কুতুবপুর ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
একই মাঠে অনুষ্ঠিত অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিরোজপুর ইউনিয়ন বাই পেয়ে সেমিফাইনালে খেলার সুযোগ লাভ করে।