মেহেরপুর নিউজ:
মেহেরপুর ব্রাইট স্টারের উদ্যোগে আয়োজিত ব্রাইট স্টার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জারা এন্টারপ্রাইজ।
শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় জারা এন্টারপ্রাইজ টাইব্রেকারে ৪-২ গোলে যতারপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে জারা এন্টারপ্রাইজের পক্ষে আলামিন, শিশির, সাব্বির ও জুবায়ের একটি করে গোল করেন। অন্যদিকে, যতারপুর একাদশের পক্ষে শাহেদ ও সাব্বির একটি করে গোল করেন।
টুর্নামেন্টে বিজয়ী দলের মামুন ম্যান অব দ্য ফাইনাল এবং যতারপুর একাদশের শাহেদ টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।