মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেহেরপুরের নবনির্বাচিত মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামকে ফুলের শুভেচ্ছা জানান। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম এসময় বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সকল ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।