মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ পুলিশ বাহিনীর অধস্তন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল-নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য পরীক্ষার্থীরা এতে অংশ নেন।
মেহেরপুর জেলার বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম। পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান এবং আরআই মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।