মেহেরপুর নিউজ:
জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের করা হয়। শনিবার বিকালে এ মিছিল বের করা হয়।
পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর শহরের স্টেডিয়াম এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর শহীদ শামসুজ্জোহ নগর উদ্যানে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন তূর্য বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।