মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বিভিন্ন সড়কের চলমান কাজ পরিদর্শন করেছেন। সোমবার দুপুরের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বিভিন্ন সড়কের চলমান কাজ পরিদর্শন করেন । পরিদর্শনকালে পৌর মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেন এবং তাদের কাজের মান যাতে সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান। পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ এ সময়ে পৌর মেয়রের সাথে উপস্থিত ছিলেন।