মেহেরপুর নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল বের করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।
রবিবার রাতে এ আনন্দ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনের নেতৃত্বে আনন্দ মিছিলটি মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে ফরহাদ হোসেনের বাসভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমূখ।