মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর মাঠে অনুষ্ঠিত বিজয় নিশান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাহেবপুর একাদশ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাহেবপুর একাদশ ২-১ গোলে মেহেরপুর জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার প্রথমার্ধে সাদ্দাম গোল করে মেহেরপুর জুনিয়র একাদশকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সাহেবপুর একাদশ। এ সময় হিমেল ও শিমুল গোল করে দলের জয় নিশ্চিত করেন। ফাইনালে অসাধারণ নৈপুণ্যের জন্য শিমুল ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বেলাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়না, আসলাম বিশ্বাস, রফিকুল ইসলাম, বাদশা মন্ডল, আজিবার হোসেন ও নাসির জোয়ারদার।