মেহেরপুর নিউজ:
ভুল চিকিৎসায় রোগীর মৃতুকে কেন্দ্র করে আদালতের স্বপ্রনোদিত মামলায় মেহেরপুর দারুস সালাম ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালামকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় কোর্টের বিচারক মো: তরিকুল ইসলামের আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে চলতি বছরের ২২ জানুয়ারি সন্ধ্যায় মুজিবনগর উপজেলার ঢোলমারি গ্রামের মিলন হোসেনের স্ত্রী সুমায়া খাতুন দারুস সালাম ক্লিনিকে ভর্তি হন । রাত দশটার দিকে ক্লিনিকে মালিক ডা: মোঃ আব্দুস সালাম অপারেশন করার সময় সুমাইয়ার মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয় বিভিন্ন পত্রিকাতে সংবাদ প্রকাশিত হলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণদিত হয়ে মামলা করেন। দায়ের করা ওই মামলার জামিন নিতে আসলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।