মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ করেন।এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম,মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।