মেহেরপুর নিউজঃ
মরহুম ইসলাম আলী মাস্টারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে মিরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামে নুরুল ইসলাম আলীর বাসভবনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা আনসারুল হক, আহসান হাবিব জিনা,বিএনপি নেতা এমএকে খইরুল বাশার, বিএনপি নেতা রেজাউল হক, নাসির উদ্দিন, কাজী মিজান মেনন, সামসুল ইসলাম, নাসির হোসেন রোমানা আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে মরহুম ইসলাম আলী মাস্টারের জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করে দোয়া করা হয়।