মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পদ্মাবিল ও গোপালপুর বিল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
শুক্রবার দুপুরের দিকে তিনি বিল দুটি পরিদর্শন করেন। এ সময় বিলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে বিলের সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)কে প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান ফয়েজ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।