মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান ফয়েজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।