মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মুজিবনগর উপজেলা জামায়াতের মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা খানজাহান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আমল, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা বাইতুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন, জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার এবং মুজিবনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাইম।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান বলেন, রুকনরা সংগঠনের মূল জনশক্তি। পড়াশোনা ও ইবাদতের মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। দেশসেবা ও দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখতে হবে।
মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খাইরুল বাসার সম্মেলনটি পরিচালনা করেন।