মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও কর্মসূচি পালন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার বিকেলে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ র্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি জারজিস হোসাইন, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খায়রুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলুল হক গাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।