মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিবাদ বাউল পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদারপীর দরবার শরীফ কমিটি ও ভক্তদের উদ্যোগে মাদারপীর দরবার শরীফ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রকিবুল হাসান রিপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, আতাহার শাহা দরবার শরীফের সভাপতি তহমিনা মহীয়সী এবং গাংনী উপজেলা সুফিবাদ বাউল পরিষদের যুগ্ম সম্পাদক আবু সাঈদ।
এ সময় বক্তব্য রাখেন প্রভুদান সরকার, দবির উদ্দিন সাহা, জাহিদ হোসেন, আব্দুস সামাদ ও হাফিজ শাহ প্রমুখ। বক্তারা সুফিবাদ ও বাউল সংস্কৃতির চর্চা, প্রসার এবং মানবিক মূল্যবোধ বিকাশে এর গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলন শেষে মাদারপীর দরবার শরীফ প্রাঙ্গণে বাউল সংগীত অনুষ্ঠিত হয়। এতে বাউলপ্রেমী ও ভক্তরা অংশ নেন।