মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী জিনান তাসনিম জুইস হলিক্রস কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। মেহেরপুর শহরের থানা পাড়ার বাসিন্দা সঙ্গীতশিল্পী রেক্সোনার একমাত্র মেয়ে জিনান তাসনিম জুইস ২০২১ সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করে।
হলিক্রসে ভর্তির জন্য কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে মেহেরপুরের মেয়ে জুইস হলিক্রসে ভর্তির সুযোগ লাভ করে। জুইস পিএসসি এবং জেএসসি’তে ট্যালেন্টপুলে বৃত্তিসহ গোল্ডেন জি পিএ-৫ পেয়েছিল। জুইস ভবিষ্যতে প্রশাসন ক্যাডারে চাকরি করার আশাবাদ ব্যক্ত করেছে। জুইস সকলের কাছ থেকে দোয়া কামনা করেছেন।