মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কুতুবপুরে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. তাজউদ্দীন খান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন এবং মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহেল রানা।
এ সময় কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।