মেহেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার ষেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার রায়, জেল সুপার কে এম কামরুল হাসান প্রমুখ।